একটি বিতর্কিত মিম শেয়ার করে এবার বড়সড় বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। এই প্যান ইন্ডিয়া তারকা নিজের সোজাসাপ্টা মন্তব্যের জন্য প্রকাশ রাজ সবসময়ই পরিচিত। শুক্রবার রাঘব চাড্ডার ভারতের আম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের ঘোষণায় যখন পুরো ভারতজুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে, তখনই আগুনে ঘি ঢাললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।
রাঘব চাড্ডার দলবদল প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার হয়, ‘আমি পুলিশ বাহিনী ছাড়ছি কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার মূল নীতি থেকে সরে গিয়েছে। আর এই কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।’ মিমটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শুধু জিজ্ঞাসা করছি’।
আরও পড়ুন-
৪১ বছরেই বিদায় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে শুরু হয় তীব্র সমালোচনা। নেটিজেনদের একাংশ বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে মন্তব্য করে লিখেছেন, ‘স্যার, আপনার ভাষার দিকে খেয়াল রাখা উচিত।’ অন্যজন প্রশ্ন তুলেছেন, ‘এটা কি একজন প্যান ইন্ডিয়া অভিনেতার ভাষা হতে পারে?’
শুধু প্রকাশ রাজ নন, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও রাঘব চাড্ডার এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়ে একটি ভিডিও বার্তায় রাজনীতিকে ‘সবচেয়ে বড় প্রতারক’ হিসেবে অভিহিত করে ধ্রুবর দাবি, ইডি ও সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই ভয়ে আপ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাঘব।
এফএ/ আয়না