| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪১ বছরেই বিদায় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 930 বার পঠিত
৪১ বছরেই বিদায় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের

দক্ষিণ ভারতের টেলিভিশিন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল দীর্ঘদিন অসুস্থ থেকে না ফেরার দেশে পাড়ি জমালেন। সিদ্ধার্থের মৃত্যুর খবর জানিয়ে মালায়লাম অভিনেত্রী সিমা জি নায়েরের পোস্টে শোকাহত অভিনেতার সহকর্মী ও ভক্তরা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪১ বছর।  

নায়ের আবেগঘন হয়ে লিখেছেন, সব আশা ফিকে হয়ে গেল। জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল এক বেদনাহীন দুনিয়ায় পাড়ি জমালেন। গত দুই বছর ধরে তোমার জীবন ফিরিয়ে আনার লড়াইয়ে আজ ঈশ্বর সিদ্ধান্ত নিলেন তোমার আর কষ্ট পাওয়া উচিত নয়। সিদ্ধার্থ আমি এই শোক সইতে পারছি না।

আরও পড়ুন- 

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

সহকর্মী কিশোর সত্য মালায়লাম টেলিভিশন ধারাবাহিকের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের প্রয়ানে গভীর শোক প্রকাশ করে জানান, প্রয়াত এই অভিনেতা দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তার চিকিৎসার দেখাশোনা করছিলেন সিমা জি নায়ে। 

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেওয়া সিদ্ধার্থের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল কলেজজীবন থেকেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে ‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। মৃত্যুকালে তিনি মা ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪