| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 378 বার পঠিত
ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

বেঙ্গালুরুর বিপক্ষে গতকাল সাই সুদর্শনের সেঞ্চুরি ছাপিয়ে গেছে কোহলির দুর্দান্ত ব্যাটিং। বেঙ্গালুরুকে ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে জিতিয়ে দিলেও ম্যাচের শেষে নিজে কোনো কৃতিত্ব নেননি তিনি। কোহলি বেশ খুশি চলতি আইপিএলে বেঙ্গালুরুর পিচ নিয়ে। এই পিচে এই নিয়ে মোট তিন বার ২০০ রান তাড়া করে জিতে কোহলি বলেন, 'এই মৌসুমে ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি।'

আরও পড়ুন-   

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায়

শুরুতেই রান তাড়ায় জেকব বেথেল আউট হয়ে গেলে কোহলি এবং দেবদূত পাডিক্কালের দ্বিতীয় উইকেটের জুটি দলে জয়ের ভিত গড়ে দেয়। পাডিক্কাল এই নিয়ে দ্বিতীয়বার এমন ইনিংস খেলেছে জানিয়ে কোহলি বলেন, 'পাডিক্কাল কখনো ধরে খেলেনা তা সত্ত্বেও সে দারুণ ব্যাটিং করেছে। ইনিংসের প্রথমার্ধে তার ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে।'


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪