| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী কণ্ঠ দমিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার : ডা. শফিক

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 5499 বার পঠিত
বিরোধী কণ্ঠ দমিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার : ডা. শফিক

জুলাইয়ের বিপক্ষে গেলে সরকার রাজনৈতিকভাবে টিকতে পারবে না। সরকারের দ্বৈত নীতি জনগণের অধিকার ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শুধু ছাত্র বা রাজনীতিবিদ নয়, শ্রমজীবী মানুষও বড় ভূমিকা রেখেছে। তাঁর ভাষায়, শহিদদের বড় অংশ শ্রমিক শ্রেণির, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিল।

আরও পড়ুন :

রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত আছি : নাহিদ ইসলাম

তিনি বলেন, “জুলাই আন্দোলন” থেকেই বর্তমান সরকার ও সংসদীয় কাঠামোর উৎপত্তি হয়েছে, তাই এর বিরুদ্ধে অবস্থান নিলে সরকার টিকতে পারবে না। গণভোটের মাধ্যমে “জুলাইয়ের আকাঙ্ক্ষা” বাস্তবায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন :

বিএনপি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে : ডা. শফিক

সংসদ নিয়ে সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সেখানে বিরোধী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং “ফ্যাসিবাদের ছায়া” বিরাজ করছে। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় তারা সংসদে গিয়েছেন এবং সুবিধা নেওয়ার জন্য নয়।

এছাড়া ব্যাংক খাতে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা হলে তা মেনে নেওয়া হবে না।

সেমিনারে বক্তারা রাজনৈতিক সংকট, গণভোট এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪