বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান ৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে বলিউডপাড়া। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে পারেন এই অভিনেতা।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। চার হাত এক হতে পারে এবার আমির ও গৌরীর। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিয়ে আমির খান বলেন, প্রায় ১৮ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে দুজনের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো।
তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে বসবাস করছেন আমির ও গৌরী। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে গৌরীকে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলেও উল্লেখ করেছিলেন আমির। তিনি বলেন, গৌরীর সঙ্গে থাকলে তিনি মানসিক শান্তি খুঁজে পান এবং নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়। পাশাপাশি আমিরের দুই সাবেক স্ত্রী রিনা দত্ত এবং কিরন রায় অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে নিজের অনুভূতির কথাও প্রকাশ করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলে মনে করেন।
তবে বিয়ের গুঞ্জন যতই জোরালো হোক, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমির খান বা গৌরী স্প্র্যাট।
সূর্যয় / আয়না নিউজ