| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত আছি : নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 6599 বার পঠিত
রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত আছি : নাহিদ ইসলাম

দেশ রক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নেয়ার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী পাশে দাঁড়ানো সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধাদের জন্য বাস্তবে কী করা হচ্ছে, তা জনগণ দেখতে চায়।

এনসিপি আহবায়ক অভিযোগ করেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলেও অনেক ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

সভায় উপস্থিত ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবাই আবারও ঐক্যবদ্ধ হচ্ছি এবং রাজপথের আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আপনারা যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার আপনারা সামনে থাকবেন না, আমরাই সামনের সারিতে থাকব।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪