| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবারের মতো হৃদয় খানের সুরে গাইলেন ইমরান

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 192944 বার পঠিত
প্রথমবারের মতো হৃদয় খানের সুরে গাইলেন ইমরান

হৃদয় খান ও ইমরান মাহমুদুল এই সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পীকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। রবিউল ইসলাম জীবনের লেখা ‘ফিরে এলে না’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান। হৃদয় খানের স্টুডিওতে গত মাসে রেকর্ডিং সম্পন্ন হওয়া গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন-

বল টেম্পারিং একটি দক্ষতা : ডেভিড মালান

ইমরান মাহমুদুল সাম্প্রতিক সময়ে সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। হৃদয় খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়ে ইমরান বলেন, ‌‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

 

এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪