পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাম্প্রতিক বল টেম্পারিং বিতর্কের পর সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান মনে করেন, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য ফেরাতে সীমিত আকারে বল টেম্পারিং বৈধ করা যেতে পারে বলে এমনটাই জানিয়েছে এনডিটিভি।
বল টেম্পারিং ঘটনার সঙ্গে ফখর জামান,শাহীন আফ্রিদি এবং হারিস রউফের নামও জড়ালে ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলে ক্রিকেট ইতিহাসে বল টেম্পারিং নতুন কিছু নয় উল্লেখ করে মালান বলেন, এটি নির্দিষ্ট নিয়মের মধ্যে বৈধ করা যেতে পারে। যেমন বাহ্যিক বস্তু ব্যবহার না করে খেলোয়াড়রা বল ঘষে পরিবর্তন করতে পারবে।
আরও পড়ুন-
ডোপ টেস্ট পজিটিভ, নিষিদ্ধ মাবিয়া
বল টেম্পারিংয়ের মাধ্যমে রিভার্স সুইং করানো সম্ভব। যদি এটিকে বৈধ করা যায় তাহলে ইনিংসের শেষে বোলাররা বাড়তি সুবিধা পাবে এবং ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে। বর্তমান সময়ে ব্যাটাররা এতটাই শক্তিশালী যে বোলারদের কৌশলগত সহায়তা দরকার। বল টেম্পারিং একটি দক্ষতা। বল সামান্য নড়াচড়া করাতে পারলে ডেথ ওভারে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।
এফএ/ আয়না টিভি