| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোপ টেস্ট পজিটিভ, নিষিদ্ধ মাবিয়া

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 6619 বার পঠিত
ডোপ টেস্ট পজিটিভ, নিষিদ্ধ মাবিয়া

বাংলাদেশের তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে ভারোত্তোলন থেকে। নিজেকে নির্দোষ দাবি করে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মাবিয়া।  

গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে ২৯ অক্টোবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে মাবিয়ার সংগ্রহ করা নমুনা পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ‘ফুরোসেমাইড’ ও ‘ক্যানরেনোন’ এর উপস্থিতি পাওয়া যায়। নিষিদ্ধ ‘ফুরোসেমাইড’ ও ‘ক্যানরেনোন’ শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে।

আরও পড়ুন-

রিও এনগুমোহা কি সালাহর উত্তরসূরি

বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে মাবিয়াকে দুই বছরের জন্য ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিষেধাজ্ঞার চিঠি মাবিয়ার কাছে হস্তান্তর করেছে। 

মাবিয়া এমন খবরে হতাশ হলেও ভেঙে না পড়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ডাক্তারের পরামর্শ মেনে হাঁটুর ব্যথার জন্য ওষুধ খেয়েছিলাম। আমি গোপনে কিছু খাইনি। এই শাস্তির বিরুদ্ধে অবশ্যই আমি আপিল করবো। আমার কাছে সব প্রমাণ আছে আমি কোনো মিথ্যার দায় নেব না। ’

২০১২ সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার রয়েছে আন্তর্জাতিক পাঁচটি স্বর্ণ। এছাড়া এই ভারোত্তোলক ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে টানা দুবার গোল্ড জেতেন।


 

এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪