জাপানের মাটিতে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’ আবারও বসছে। সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম 'নিওডিরি পার্কে'প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ১২ এপ্রিল (রবিবার) এই মেলা অনুষ্ঠিত হবে। জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ বৈশাখী মেলা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
আরও পড়ুন-
রাহুলের অকাল প্রয়াণ বড় কোনো পরিবর্তনের সূচনা : প্রিয়াঙ্কা
মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং পাওয়ার ভয়েস খ্যাত শিল্পী আরফিন রুমি। এছাড়া মিউজিক টিমে আরও থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করতে এই মেলার আয়োজন বলে জানিয়েছে আয়োজক কমিটি। উৎসবমুখর পরিবেশে ১২ এপ্রিল সকাল থেকে মেলা শুরু হবে।
এফএ/ আয়না টিভি