অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার স্বামী টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যু শোক কাটিয়ে কাজে ফিরেছেন। শুক্রবার (১০ এপ্রিল)পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ‘তারকাটা’র শুটিংয়ে বেহালার কাছাকাছি একটি লোকেশনে যোগ দিয়েছেন তিনি।
এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। শুক্রবারের শুটিংয়ে অংশ নিলেও আগামী শিডিউলে প্রিয়াঙ্কা থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। প্রিয়াঙ্কার পাশাপাশি দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাস এদিন শুটিংয় করেন।
আরও পড়ুন-
সৎ পথে থেকেও নেতৃত্ব দেওয়া যায় : অনন্ত জলিল
উড়িষ্যার তালসারিতে ভলে বাবা পার করেগা ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুলের। গত কয়েক দিনে নিজেকে সামলে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে রাহুলের অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না রেখে একে বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়ে একটি বার্তা শেয়ার করেন প্রিয়াঙ্কা।
এফএ/ আয়না টিভি