তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা চলচ্চিত্র থেকে কিছুটা দূরে রয়েছেন ব্যবসায়িক ব্যস্ততার কারনে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা অনন্ত জলিল আভাস দিলেন, বর্ষা রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাজনীতির মাঠে নামার। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে স্ত্রীর রাজনীতির মাঠে আসার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন-
পর্দার আড়ালে দীর্ঘ সময় ধরে বর্ষা মানুষের জন্য নানা ধরনের সেবামূলক কাজ করে চলেছেন। নেত্রী হিসেবে এবং প্রশাসনিক দক্ষতায় পারদর্শী বর্ষার মানুষের প্রতি তার যে আচরণ তাতে তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে। মানুষের জন্য সেবার জায়গা বৃদ্ধিতে বর্ষার রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন অনন্ত।
আমরা ভালো কিছুর পক্ষে থেকেছি নিরপেক্ষ থেকেছি। আমি নিজে যদি সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায় বলেও মন্তব্য করেছেন অনন্ত জলিল।
এফএ/ আয়না টিভি