| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 17924 বার পঠিত
লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। আর এর নবম আসরে নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার আগামী ২২ এপ্রিল বিশেষ প্রদর্শনী হিসেবে প্রদর্শিত হবে। 

আন্তর্জাতিক বিনোদন বাজারে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনে‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। এই চলচ্চিত্রটির প্রদর্শনীতে পরিচালক রায়হান রাফীর সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’কাজ করে আসছে। 

আরও পরুন-

জুয়েল আইচের জন্মদিবসটিকে‘জাদু দিবস’ঘোষণা

  আর্টিস্টিক ধাঁচের এ সিনেমাটি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাওয়ায় নির্মাতা রায়হান রাফী ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া তার পুরো টিমের জন্য একটি বড় অর্জন।

দেশের গণ্ডি পেরিয়ে ‘প্রেশার কুকার’ অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হল গুলোতে আগামী সপ্তাহ থেকে সিনেমাটিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী।


এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪