| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2185 বার পঠিত
নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে  এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান এই বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দলটি। এনএসসি জানিয়েছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যেই আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে পাশাপাশি এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪