| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে প্রথমবারের মতো ‘মার্লিন বাইবোলা’

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 201497 বার পঠিত
বাংলাদেশে  প্রথমবারের মতো ‘মার্লিন বাইবোলা’

বাংলাদেশে প্রথমবারের মতো আনা হলো ‘মার্লিন বাইবোলা’ বা স্পিন বোলিং মেশিন। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো এই মেশিনটি  দেখা গেল  এর আগে  দেশে দ্রুতগতির বল কিংবা বাউন্সার অনুশীলনের জন্য মেশিন ব্যবহার করা হতো। মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে স্পিনার কম থাকায় তারা এই মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে। 

বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন প্রায় ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় ১৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে। মেশিনটা কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটার অনেক ওজন হওয়ায় মেশিনটি ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে। 

স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’র বিশেষ সুবিধাগুলো হোলো এর মাধ্যমে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার এই তিন ধরনের বোলিংই অনুশীলন করা যায়। এছাড়া বলের লেন্থ পরিবর্তন এবং গতি কমানো-বাড়ানো যায়। মেশিনটি ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।



এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪