| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলো রাশিয়া

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 151870 বার পঠিত
পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলো রাশিয়া

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভাকে ইতিমধ্যেই খসড়া নির্দেশনা তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খবর তাস নিউজের।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনো অনেক হলেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাটাই এখন প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং তেলের দাম উর্ধ্বমুখী হচ্ছে।

গত বছরই রাশিয়ার কিছু অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনের হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জ্বালানির চাহিদা বেড়ে যায়। এর আগে কিছু সময়ের জন্য রাশিয়া পেট্রোল ও ডিজেলের রপ্তানি বন্ধ করেছিল।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি ভিন্ন কারণ হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থির করছে। এই সিদ্ধান্ত অন্যান্য দেশগুলোর জন্যও জ্বালানি সংকটের আশঙ্কা বাড়াতে পারে।

গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং ইরানের প্রতিক্রিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪