| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 28-05-2026 ইং
  • 51 বার পঠিত
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তারা। 

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুৎবা।

রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও এই জামাতে অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের সম্মানিত কূটনীতিকসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমানরা এই মাঠে নামাজ আদায় করেন।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদের এই প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছিল। মুসল্লিদের সুবিধার্থে ডিএসসিসির পক্ষ থেকে অজুখানা ও বিশেষ শেডসহ সব ধরনের প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়।

সেই সাথে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিলো। এ ছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে ৩ হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সূর্যয় / আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪