| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ পেরোতে দিতে হবে টোল

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 154311 বার পঠিত
হরমুজ পেরোতে দিতে হবে টোল

ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ইচ্ছুক সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে।এমন একটি আইন প্রণয়নে ইতোমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে।

পার্লামেন্টের একজন আইনপ্রণেতা ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে এ তথ্য জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেই আইনপ্রণেতা বলেছেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ ও তদারকিকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং এ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ে একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। সেই আইনের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”

জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ন। জ্বালানির বৈশ্বিক বাজারের এক পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান, ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরহারে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে। যদিও ইরান বলেছে যে এই অবরোধ শুধু ‘শত্রুভাবাপন্ন’ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। ‘অশত্রু’ কিংবা ‘মিত্রভাবাপন্ন’ দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪