যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবে রাজি না হলে আরও বড় হামলার জন্য তারা প্রস্তুত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, তবে সরাসরি কোনো আলোচনা এখনও হয়নি। আমরা নিজেদের শর্তে অটল।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে নিষেধাজ্ঞা শিথিলকরণ, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়মাবলী।
তবে তেহরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ভুল হিসেব নিকেশের মাশুল দিতে হবে ইরানকে।
তথ্যসূত্র: আলজাজিরা