| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবুধাবিতে ভারী বৃষ্টি ও বজ্রপাত

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 156828 বার পঠিত
আবুধাবিতে ভারী বৃষ্টি ও বজ্রপাত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (২৩ মার্চ) ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। গত কয়েকদিনের গরমে সেখানে বৃষ্টি জরুরি হয়ে পড়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। তবে বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে।

বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বাড়ায় মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতায় জানিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪