| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান দূতাবাসের তিন স্টাফকে অবাঞ্ছিত ঘোষণা সৌদির

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 157662 বার পঠিত
ইরান দূতাবাসের তিন স্টাফকে অবাঞ্ছিত ঘোষণা সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তা, তার সহযোগী ও অন্যান্য তিন স্টাফকে অবাঞ্ছিত ঘোষণা করে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে রোববার (২২ মার্চ) জানিয়েছে সংবাদমাধ্যম দ্য আরব নিউজ।

 ইরান যদি সৌদির ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে তাহলে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে। এবং এগুলো বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে প্রভাব ফেলবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর সৌদিসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরান।

গত বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেন, ইরান তাদের বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে। যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে ইরানের ওপর সৌদি আরব হামলা চালাবে। এমন হুমকির পর সৌদি ও কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান হামলা চালালে সর্বশেষ সৌদি আরব কাতার থেকে ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করল।  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪