| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ এলাকায় ভোট দিতে আসা কর্মজীবী ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

বিস্তারিত...

৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনের ভোট শেষে চলছে গণনা ও ফলাফল প্রকাশ। এই আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে এনসিপি–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তার ভাষণ সম্প্রচার করবে।

বিস্তারিত...

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিস্তারিত...

বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে মানহানি মামলা

মানহানির অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় ইনকিলাব মঞ্চ এ তথ্য জানায়।

বিস্তারিত...

নির্বাচন মানেই প্রশ্নবিদ্ধ, জনগণের আস্থা নেই: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অতীতের প্রায় সব নির্বাচনই দেশি-বিদেশি মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে। এ কারণেই একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা বাতিল করে আবার সরকারি দলের অধীনেই নির্বাচন আয়োজন করা হচ্ছে। ফলে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে নির্বাচন মানেই প্রশ্নবিদ্ধ।

বিস্তারিত...

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশনে বসেন তিনি।

বিস্তারিত...

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২ ফেব্রুয়ারি) রিট দায়ের করেছিলেন।

বিস্তারিত...

জামায়াত গুম-খুনের নীতিতে দেশ চালানোর পায়তারা করছে: চরমোনাই পীর

জামায়াত গুম-খুনের নীতিতে দেশ পরিচালনার পাঁয়তারা করছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমনটাই সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বিস্তারিত...

ফ্যামিলি কার্ড নয় মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস থেকে নিরাপদ থাকতে চায়: মঞ্জু

তিনি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’কে ব্যঙ্গ করে বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে কি চাঁদাবাজি, সন্ত্রাস, নারীদের হয়রানি, গুম বা হত্যাকাণ্ড বন্ধ হবে? আমরা চাই মানুষ যাতে নিরাপদে ঘুমাতে পারে, ব্যবসা করতে পারে এবং রাস্তায় চলতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪