| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 275406 বার পঠিত
সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর আন্দোলনকারীরা সেখানে সমবেত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও পুলিশি হামলায় আঘাত করা হয়েছে।

পরবর্তী আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪