| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বেরের মনোনয়ন বৈধ ঘোষণা

এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট তার মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন।

বিস্তারিত...

জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধছে: মামুনুল হক

পিরোজপুর, ২৪ জানুয়ারি – বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের স্বাধীনতা ও গণঅভ্যুত্থানের লক্ষ্যে যে জুলাই বিপ্লব ঘটেেছিল, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি জানান, পরাজিত সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তন ও সংস্কারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

বিস্তারিত...

ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

বিস্তারিত...

বোঝাপড়ার ঘাটতির কারণে জোট থেকে সরে গেছি: মামুনুল হক

মামুনুল হক আরও বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা চাইলে আবার জোটে ফিরে আসতে পারবে, যা সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।

বিস্তারিত...

এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

জাতীয় নির্বাচনের আগে জোটবদ্ধ না থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

বিস্তারিত...

রাতে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করবে জামায়াত জোট, ইসলামী আন্দোলনের জন্য বরাদ্দ ৫০

তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছিল দলটি।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মান্না

মনোনয়ন যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, এর উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী মনোনয়নপত্র বা হলফনামায় ত্রুটি থাকলে তা সংশোধনের বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকে দেহরক্ষী বা গানম্যান প্রদান করেছে।

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।

বিস্তারিত...

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ নির্বাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুদান চেয়ে আবেদন জানানোর পর মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা সংগ্রহ করেছেন তিনি।

বিস্তারিত...

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন।

বিস্তারিত...

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। আজ শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪