সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গীকে ফেরাতে দলটি আগ্রহী বলেও তিনি জানান।
জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।
রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটই বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
রাজধানী প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে বাম সংগঠনের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। চিকিৎসা শেষে সবাইকে ঢামেক থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
খুলনার শিববাড়ী মোড়ে চলছে আট দলের বিভাগীয় সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপিসহ অন্তত ১৫টি দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন
ইসরায়েলি বাহিনীর ইরানে সামরিক হামলা, গাজায় ধারাবাহিক গণহত্যাসহ অব্যাহত আগ্রাসন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বসহ শান্তিকামী আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।