বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন এক অগ্রগতি ঘটেছে। যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। তার চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন। এমনটাই বললেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করে।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালে পাঁচ দিন থাকার পর সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার হালকা অবনতি দেখা দিয়েছে। একথা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা।
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক চড়াই–উতরাই, আন্দোলন, রক্ত ও আত্মত্যাগের পর আজ আমরা একটি নতুন সুযোগ পেয়েছি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে। তবে শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নতিও নেই তিনি এখনো সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ইউরোপে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে
রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত তিন দিন ধরে তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি—জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় না করার আহবান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার প্রতি আবেগ ও শ্রদ্ধা থেকে অনেকেই হাসপাতালে ছুটে যাচ্ছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই।