মির্জা ফখরুল বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে। তবে খালেদা জিয়া ঠিক কখন লন্ডনের উদ্দেশে রওনা দেবেন, তা নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের ওপর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাবেন তিনি।
লন্ডন থেকে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। দলের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডন নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকায় আসছেন তিনি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আজ মধ্যরাতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে।
রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন এক অগ্রগতি ঘটেছে। যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। তার চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণে সক্ষম আছেন। এমনটাই বললেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করে।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।