যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে এই ট্রাভেল পাস গ্রহণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন তারেক রহমান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। তিনি সুস্থ হয়ে উঠবেন আশা করি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে 'প্রধান নিরাপত্তা কর্মকর্তা' হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে এদিন বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির গুলির মতো এমন ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির উপর বৃহস্পতিবার সংঘটিত হামলাকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার তদন্তে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট পাওয়ার লক্ষ্যে একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি ঘটেছে। তাকে বর্তমানে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ রাখা হয়েছে। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।