| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এবারের নির্বাচন ইতিহাসের কঠিন লড়াই: মির্জা ফখরুল

তফসিল ঘোষণাকে সামনে রেখে তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন দেশ গঠনের পথ তৈরি হবে। এবারের নির্বাচন হবে নিরপেক্ষ এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এটা আওয়ামী আমলের নির্বাচন নয়। এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসাই হবে মূল শক্তি।

বিস্তারিত...

দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান

বিএনপি-এর ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। এক বিবৃতিতে তিনি বলেন, দলটি সবসময় সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনের জন্য কাজ করে আসছে।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের বিজয় যেনো বৃথা না যায় : মির্জা ফখরুল

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। আমাদের অঙ্গীকার ফাঁপা নয়।” রিজভী বর্তমান সরকারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, বললেন, “কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে?

বিস্তারিত...

দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের উপযোগী নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্তারিত...

লন্ডন যাচ্ছেন না খালেদা, আসছে না এযার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পাওয়া এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এক দল বলছে এই মার্কা দিয়ে ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ইহকালের জন্য কোনো নীতি, আদর্শ বা পরিকল্পনা নেই। তারা শুধুমাত্র ধর্মের নামে জনগণকে ট্যাবলেট বিক্রি করছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার তাঁর সিটিস্ক্যান ও ইসিজিসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হলে রিপোর্টগুলো ভালো আসে। ফলে তাঁকে দেশে রেখেই চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে কি না—সে বিষয়েও ভাবছে মেডিকেল বোর্ড।

বিস্তারিত...

ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ধর্মের নামে বাংলাদেশে বড় ধরনের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। সিদ্ধান্ত মিললেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

বিস্তারিত...

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও স্থগিত

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, লন্ডন যাত্রা স্থগিত করা হয়েছে। তবে নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর পর যেকোনো দিনই ম্যাডামকে নেওয়া হতে পারে।

বিস্তারিত...

শনিবার বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস।

বিস্তারিত...

রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নের পর তিনি উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন কি না সে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা। চিকিৎসকদের সম্মতি পাওয়া গেলে আগামী রোববারই তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে

বিস্তারিত...

খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হাসপাতাল থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। শুক্রবার ( ৫ডিসেম্বর ) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিস্তারিত...

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪