| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই’

  • আপডেট টাইম: 29-11-2025 ইং
  • 342608 বার পঠিত
‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই।

শনিবার ( ২৯ নভেম্বর ) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মির্জা ফখরুল। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত দিয়েছেন। প্রয়োজন হলে বিদেশে নেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে, তবে এখনই এ ধরনের সিদ্ধান্ত নেয়ার মতো পরিস্থিতি নয়। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, চেয়ারপার্সনের চিকিৎসা সংক্রান্ত নিয়মিত আপডেট গণমাধ্যমকে জানানো হবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪