| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেহরানে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 307656 বার পঠিত
তেহরানে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। এ সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গুলি চালায়। শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসকের বরাত দিয়ে বলা হয়, শুধু রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যাদের অধিকাংশই গুলিতে নিহত।

টাইম ম্যাগাজিন বলেছে, এসব তথ্য নিশ্চিত হলে তা প্রমাণ করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকেও উপেক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার দায়ে ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ইরানের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংস ঘটনার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানান তিনি।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪