| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী প্রস্তুত, ট্রাম্পকে পেন্টাগন প্রধান

ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ।

বিস্তারিত...

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিল থেকে এই বৈধকরণ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত...

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ ধ্বংসস্তূপ থেকে শনাক্ত

ভারতের মহারাষ্ট্রের বিমানবন্দরে বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিমান অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাতিজা, পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনায় কলম্বিয়ায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

গতকাল বুধবার কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের কুরাছিকা নামক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানের ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী আইনপ্রণেতা এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের একজন পদপ্রার্থীও রয়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা: নিহত অন্তত ১২

ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাটি সংঘটিত হয়েছে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই।

বিস্তারিত...

ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোয় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

প্রতিবেদনের অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামকে ‘ঘৃণ্য মতাদর্শ’ হিসেবে উল্লেখ করার পর অস্ট্রেলিয়া তার ভিসা বাতিল করে দেয়। ইয়াহূদ ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার মাত্র তিন ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আবুধাবিতে পৌঁছানোর পর সংযোগকারী ফ্লাইটে আটকা পড়েন।

বিস্তারিত...

ভারতের সংসদে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত

ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে নির্দেশ দিল হাইকোর্ট

ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর কাজ শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিয়েছে।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। একইসঙ্গে পাইলট ও পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হয়েছেন। তিনি একটি ব্যক্তিগত প্লেনে সফর করছিলেন। খবর এনডিটিভির।

বিস্তারিত...

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই ব্যতিক্রমী প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। তবে প্রকল্পটির বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ইরানে হামলায় আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এ অবস্থানের কথা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গেও 'জয় শ্রীরাম' না বলায় মারধর, লুটপাট

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর এলাকায় ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি জানানোয় চার মুসলিম যুবককে মারধর, লুটপাট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

ভারত ও রাশিয়া আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার সোমবার পিটিআইকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

মেক্সিকোয় ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১১

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা শহরে একটি স্থানীয় ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষে হঠাৎ করে একাধিক গাড়িতে করে আসা সশস্ত্র বন্দুকধারীরা দর্শকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সে সময় অন্তত ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

বিস্তারিত...

তুষারঝড় ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণ গেলো অন্তত ৩০ জনের

তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, ম্যাসাচুসেটস ও টেনেসিসহ একাধিক অঙ্গরাজ্য থেকে প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪