সৌদি আরব সরকার নিজেদের লাখ লাখ উটের জন্য বিশেষ ‘পাসপোর্ট’ ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে। উটের বিশাল পালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে,উট পালন খাতে ‘উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি এবং উট সম্পর্কিত একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরিতে সাহায্য করবে এ উদ্যোগ জানিয়েছে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিতে শুরু করেন। এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী। খবর জানিয়েছে বিবিসি।
ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাসিয়াং’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যায় কয়েকশ গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৬৪ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে এবং ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অফিস।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় দেশটি থেকে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এটি সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে না। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পর কাতারভিত্তিক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এ মন্তব্য করেন।
পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন এবং একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোট। থাইল্যান্ডে সর্বশেষ নির্বাচন হয় ২০২৩ সালে। সে সময় নির্বাচিত সরকার চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে হচ্ছে নতুন নির্বাচন।
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার দফায় দফায় হামলার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুইটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে ক্রেনটির চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করতে চাওয়া দেশ গুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করে দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশে স্বাক্ষর করেন তিনি।
ইসলামিক স্টেট (আইএস) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া সম্প্রদায় অধ্যুষিত ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে। এ হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানের রাজধানীতে গতকালের হামলাকে সবচেয়ে প্রাণঘাতী বলে বিবেচনা করা হচ্ছে।
ভারতের সংসদে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা এবং সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কের দ্বারা প্রভাবিত নয় এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার নিয়মিত নজর রাখছে বলে প্রশ্নের জবাবে জানিয়েছে নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাকে খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। ক্রবার, ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দু’পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে, যার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত করা।
বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী রাদ-উল-ফিতনা অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়ে দাবি করেছে, এতে করে তাদের নেতৃত্ব, অবকাঠামো শক্তিসহ সবকিছু দুর্বল হয়ে গেছে আর নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী।