| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপির বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের বার্তা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

বিস্তারিত...

নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে এক পো‌স্টে তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানান তিনি।

বিস্তারিত...

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

ক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন তাই এমন পরিস্থিতিতে দেশটির প্রভাব কমাতে বাংলাদেশের পরবর্তী সরকারকে নিজেদের ও মিত্র দেশের সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র যা চীনা সামরিক সরঞ্জামের বিকল্প। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

গাজায় ৮ হাজার সেনা পাঠাবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক স্বাক্ষরিত এক বিবৃতিতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তার জন্য ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইন্দোনেশিয়াই প্রথম দেশ, যে গাজায় সেনা পাঠানোর ব্যপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সেনাদের নিবন্ধন ও তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে।

বিস্তারিত...

বন্দুকধারীর হামলায় কানাডায় নিহত ১০

পশ্চিম কানাডায় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীদের হামলার এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরায়েল : আব্বাস

“ইসরায়েলের এই দখলদারিত্বমূলক তৎপরতা শুধু দ্বিরাষ্ট্র সমাধানকেই হুমকির মুখে ফেলছে না, বরং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশেষ করে এ অঞ্চলের ইসলাম ও খ্রিস্টান ধর্মের স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।”বলে মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ভূখণ্ডে যাবতীয় দখলদারিত্ব কার্যক্রমের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন মাহমুদ আব্বাস।

বিস্তারিত...

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত ৫৩

লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ অভিবাসী নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ধারণা তাদের সকলের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বরফ গলার পরিমাণ বাড়ছে গ্রিনল্যান্ডে

ইউরোপের বরফে ঢাকা আলোচিত এলাকা গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ার কারণে নয়,বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে বরফ।

বিস্তারিত...

জাপানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ নির্বাচনে জয়

জাপানের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ৪৬৫ আসনের মধ্যে ৩১৬টি আসন অর্জন করে নিরঙ্কুশ জয় পেয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ২

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণরত একটি এএইচ-১এস কোবরা অ্যাটাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সেনাসদ্য ও এক প্রশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে অবতরণের প্রশিক্ষণ চলার সময় গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

বিস্তারিত...

পাকিস্তানে ফিরল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

নিরাপত্তাজনিত কারণে ২০০৭ সালে বন্ধ করে দেওয়া ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব দীর্ঘ ১৯ বছর পর আবারও শুরু হয়েছে পাকিস্তানের লাহোরে। এবার সীমিত পরিসরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবটির আয়োজন করা হয়েছে।

বিস্তারিত...

বিশ্বে প্রথমবার জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স

১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনেকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’বলে আখ্যা দিয়েছে।

বিস্তারিত...

শতাধিক রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

২০২০ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল এসেছে ভারতে। এসবের মধ্যে ৮টি দু’আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানও রয়েছে। ২০২৫ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ (সিসিএস) আরও রাফায়েল কেনার এবং যৌথ উদ্যোগে নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে তার ধারাবাকিতাতেই ভারতীয় বিমানবাহিনীকে ১১৪টি রাফায়েল মাল্টিরোল এয়ারক্র্যাফ্‌ট দেওয়ার পরিকল্পনা শুরু হয়।

বিস্তারিত...

থাইল্যান্ডের নির্বাচনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিনের বিজয়

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাইল্যান্ড নির্বাচনে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমিজাই থাই পার্টি জোট বিজয়ী হয়েছে বলে এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪