| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে রুশ হামলায় দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ পোল্যান্ডে

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 278637 বার পঠিত
সীমান্তে রুশ হামলায় দুই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ পোল্যান্ডে

ইউক্রেন সীমান্তে রাশিয়ার দফায় দফায় হামলার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুইটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। শনিবার (৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডের এয়ার নেভিগেশন সার্ভিস জানায় সামরিক বিমান চলাচলের পথ নিরাপদ রাখতে আকাশসীমা সুরক্ষায় ইউক্রেন সীমান্তের খুব কাছে অবস্থিত রেজেসো এবং লুবলিন বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রেজেসো বিমানবন্দর দিয়ে ইউক্রেনে ন্যাটোর বেশির ভাগ অস্ত্র সরবরাহ করা হয় বিধায় ন্যাটোর জন্য এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আকাশসীমা নিরাপদ রাখতেই এই আগাম সতর্কতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে রাশিয়ার হামলার কারণে পোলিশ আকাশসীমায় সামরিক বিমানের আনাগোনা বেড়েছে। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ন্যাটোর সামরিক বিমান চলাচলের সুবিধার জন্যই সাধারণ ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪