মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশে জ্বালানি তেলের সরবরাহ সংকট সৃষ্টি করেছে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া এই চাপ মোকাবেলায় সরকার সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে, ক্রীড়াক্ষেত্রে সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হতে পারবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে।
সিলেট থেকে দেশব্যাপী নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইরান-ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও তার প্রভাবে পুরোপরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একইসঙ্গে বাড়ছে সমুদ্র পথে জাহাজযোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ।
ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
প্রথম পর্যায়ে দেশের ১২৯ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তারা মাসিক ১ লাখ টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।
গণভোট আয়োজনের জন্য জারি করা অধ্যাদেশটি আর বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্দিষ্ট উদ্দেশ্যে জারি করা এই অধ্যাদেশের কার্যকারিতা ইতোমধ্যেই শেষ হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এটি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় আহ্বানের অংশ হিসেবে কার্যকর করা হচ্ছে। একইসঙ্গে অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
সরকারি দলের বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এ ব্যাপারে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন সাপেক্ষে সবকিছু হবে।
সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ হবে জাতির দর্পণ, এবং আমাদের লক্ষ্য জনগণের কল্যাণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
দুর্ঘটনার দায় প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হচ্ছে না। তবে যেসব ক্ষেত্রে প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে, সেখানে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠকটি শুরু হয়।