ফ্যাসিস্ট আওয়ামী লীগ কাউকে ক্রেডিত দিতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,আওয়ামী লীগ কাউকে ক্রেডিট দিতে রাজি নয়। কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।
দেশে সাময়িক জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহবান জানিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, আগামী শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে আসবে।
চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই তিনটি ট্যাংকার আসছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি আনতে পারে। এর মধ্যে একটি ট্যাংকার ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া জানান, এর মধ্যে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে। তিনি বলেন, ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার হবে, আর জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।
বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।
রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় রাজধানীবাসী অনেকেই তেলের জন্য ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। সীমিত পরিসরে খোলা থাকা কয়েকটি পাম্পে মধ্যরাতেও তৈরি হয়েছে দীর্ঘ লাইন।
রাজধানীর বাজারে এবার ঈদের পর মাছ ও মুরগির দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। কেজিতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা, দেশি মুরগির মাংস কেজিতে ৭৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মিঠা পানির বড় মাছের দামও সপ্তাহের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা সরবরাহ সংকট ও পরিবহণ খরচ বাড়ার কারণ দেখাচ্ছেন।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।
সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যই পূর্ণ করতে চাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে একমাত্র কন্যা জায়মা রহমানও ছিলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হচ্ছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ