| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকাল ৯টা থেকে ৯টা ৪০ অফিসে অবস্থান ‘বাধ্যতামূলক’

  • আপডেট টাইম: 29-03-2026 ইং
  • 226124 বার পঠিত
সকাল ৯টা থেকে ৯টা ৪০ অফিসে অবস্থান ‘বাধ্যতামূলক’

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২ মার্চ) নির্দেশনা জারি করে জানিয়েছেন, সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এটি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় আহ্বানের অংশ হিসেবে কার্যকর করা হচ্ছে। একইসঙ্গে অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত দাফতরিক কর্মসূচিতে বিঘ্ন না ঘটাতে সতর্ক থাকতে হবে। দিনের বেলায় যথাসম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে, জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে বৈদ্যুতিক বাতি ব্যবহার কমাতে হবে। এছাড়া, অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

অফিস ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা হবে। অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। সরকারি অনুমতি ছাড়া আলোকসজ্জা ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া প্রতিটি দফতর/সংস্থা/কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠন করে নির্দেশনার প্রতিপালন ও মনিটরিং করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪