গ্রাহকদের প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি নয়াপল্টন পৌঁছান।
আগামী ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের ফ্ল্যাট বরাদ্ধ দেয়া হবে বলে জানিয়েছেন, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে সংসদের কাছাকাছি আবাসন দেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোনো ‘নাশকতা’ বা ‘সাবোটাজ’ ছিল কি না তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংসদ কমিটি। সংসদ কার্যক্রমে এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) তিনি সেখানে উপস্থিত হয়ে দলীয় অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করেন। চার দিনের সরকারি সফরে তিনি পাবনায় আসেন।
পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হবে জনগণের বন্ধু। আমাদের লক্ষ্য পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করা।
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পালা শুরু হয়েছে। গতকালের পর আজও (শনিবার) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ রাজধানীতে পৌঁছাচ্ছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ। গত ১৭ বছরে অতীত নিয়ে এত নড়াচড়া হয়েছে যে এতে দেশের মূল ইতিহাস ঢাকা পড়ে গেছে। এমনটাই মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দির্ঘদিন ধরেই স্বাধীন, সার্বভৌম দেশের স্বপ্ন লালন করেছিলেন বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।