| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গেজেট প্রকাশ

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 172 বার পঠিত
বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে গেজেট প্রকাশ

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেলো।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড থাকবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার একাধিক ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরে নিশিন্দারা, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়নের অংশ, দক্ষিণে আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন, পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়নের অংশ যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের প্রতিবেদন ও জনমত যাচাই শেষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪