দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। বৃহস্পতিবার (১৪ মে) চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সংস্থাটির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নতুন তালিকা অনুযায়ী, ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ফলে নতুন তালিকায় প্রায় দেড় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।
আরও পড়ুন :
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। এরপর ৩ মে পর্যন্ত ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে। পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো ১৪ মে।
হাফিজ/ আয়না নিউজ