| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুরে

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৬, যা সাধারণত মৃদু কম্পন হিসেবে ধরা হয়।

বিস্তারিত...

জঙ্গলে র‌্যাবের ওপর হামলা: অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য র‌্যাব ডিজির

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলার ঘটনায় কিছুটা অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

বিস্তারিত...

রাজধানীর কালশির বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন

ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস

বিস্তারিত...

সরকারের ১০০ দিন পূর্তি: থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।

বিস্তারিত...

পাকিস্তানে বোমা হামলায় নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ মে) এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকারের ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিস্তারিত...

কিচেন ক্যাবিনেটের প্রভাবেই তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তৌহিদ হোসেন

নিজ মন্ত্রণালয়ের ভেতরে ‘কিচেন ক্যাবিনেট’-এর প্রভাব ও অভ্যন্তরীণ চাপের কারণে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। তবে তা গৃহীত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কিছু গোষ্ঠীর অযাচিত প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার কারণে তিনি অন্তত তিনবার পদত্যাগের বিষয়ে ভাবনা-চিন্তা করেন।

বিস্তারিত...

শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে : শ্রমমন্ত্রী

শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিস্তারিত...

উন্নয়নে এডিবির বড় সহায়তা, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলোতে আগামী পাঁচ বছরে মোট ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২৫ মে) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা।

বিস্তারিত...

দেশজুড়ে ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিস্তারিত...

কমলাপুরে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রীদের চরম দুর্ভোগ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার (২৫ মে) সকাল থেকেই স্টেশনের সব প্ল্যাটফর্মে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যাত্রীদের এই চাপের মধ্যেই একাধিক ট্রেন সময়সূচি অনুযায়ী না ছাড়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বিস্তারিত...

নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি জানালো পরিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে পাঠ্যপুস্তকে তার কবিতা ও গান আরও বিস্তৃতভাবে অন্তর্ভুক্ত করার আহবানও জানানো হয়েছে।

বিস্তারিত...

ঈদ শেষে ফেরার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ার পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (২৫ মে)। আজ বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট।

বিস্তারিত...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ

আজ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪