| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিচেন ক্যাবিনেটের প্রভাবেই তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তৌহিদ হোসেন

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 73907 বার পঠিত
কিচেন ক্যাবিনেটের প্রভাবেই তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তৌহিদ হোসেন

নিজ মন্ত্রণালয়ের ভেতরে ‘কিচেন ক্যাবিনেট’-এর প্রভাব ও অভ্যন্তরীণ চাপের কারণে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে।  তবে তা গৃহীত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কিছু গোষ্ঠীর অযাচিত প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার কারণে তিনি অন্তত তিনবার পদত্যাগের বিষয়ে ভাবনা-চিন্তা করেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মন্ত্রণালয়ের ভেতরে একাধিক উপদেষ্টার প্রভাব ছিলো। তার ভাষায়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, সাত সদস্যের একটি ‘কিচেন ক্যাবিনেট’ নিয়মিত বৈঠকের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। প্রতি মঙ্গলবার এসব বৈঠক হতো বলে তিনি দাবি করেন। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানা ছিলো না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচিত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ওই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় সম্পৃক্ত ছিলো না। তার দাবি অনুযায়ী, এতে মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভূমিকা রাখেন।

তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমন্বয়ের ঘাটতি ছিলো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রণালয়কে বাদ দিয়ে কাজ করা হয়েছে বলে তিনি মনে করেন।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪