| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশজুড়ে ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 73983 বার পঠিত
দেশজুড়ে ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৭ মে) ও বৃহস্পতিবার (২৮ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানিয়েছে, পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪