টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভাই ইশফাক হোসেনকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তাসনিম জারার পোলিং এজেন্টরা ওই আসনের ভোটার না এমন অজুহাতে তাদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন এমন কোনো নিয়ম নেই যে, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর।
আমিনুল হক বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আশা করি আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। আজ ভোটদানের মাধ্যমে ‘রাজাকারদের’ প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।
সারা দেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ রয়েছে। নির্বাচন চলাকালে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন,মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন।
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৮টি। শতাংশের হিসেবে যা ৯ দশমিক ৪২। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা আল মামুন।
রাজধানীসহ সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দু-একটি স্থানে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোট প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ এর ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি এখনো দেখা যায়নি। তবে ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত সমাধান চান ববি হাজ্জাজ
বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
সকাল থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে এ মন্তব্য করেন তিনি।