রমজান মাসে সাহরী ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে গতকাল (শনিবার) থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকতা নাজমা আশরাফী।
জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোটকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্রিফিংটি আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।
ভোট কারচুপির কোনও ধরনের শঙ্কা নেই, শান্তি পূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি, বাকিরা বিচারাধীন মামলায় বন্দি থাকা হাজতি। দীর্ঘদিন বন্দি থাকা কয়েদিদের মধ্যে অনেকের ভোটার হিসেবে নিবন্ধন হওয়ার সুযোগ হয়নি। তাই তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাচনি তফশিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মীর নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। বিষয়টি প্রকাশের পরই তা আলোচনা ও বিভিন্ন মাধ্যমে উদ্ধৃত হচ্ছে। তবে সরকার জানিয়েছে, এই তথ্যের অন্ধভাবে পুনরুক্তি নয়, বরং গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের সমন্বয়হীনতা, আইনি জটিলতা এবং রাজনৈতিক চাপ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার মাত্র ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনটাই জানিয়েছে স্বচ্ছতা ও দমনমুক্তি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুসারে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ টানা ২৪ ঘণ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।