| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আজ থেকে ভোটের মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ১হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

আজ শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত বিচারপ্রক্রিয়ায় আজ এক গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

বিস্তারিত...

গাজীপুরে পরিত্যক্ত ঘরে তল্লাশি দেশীয় বন্দুক উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন ১৪ ও ১৬ : সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন।

বিস্তারিত...

কারাগারে ভোট দিলেন বন্দিরা

দেশের ইতিহাসে প্রথমবার কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বিস্তারিত...

২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের ফের দাম বৃদ্ধি

দেশের সোনার বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে। সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে চলা কেনাবেচার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিস্তারিত...

৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শনিবার জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

বিস্তারিত...

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

সারা দেশে নির্বাচনকালীন সরকারি ছুটি ও মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিস্তারিত...

লুণ্ঠিত অস্ত্রের অধিকাংশ উদ্ধার হয়েছে: ইসি মাছউদ

নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, জুলাই আন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে। তবে তা নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।

বিস্তারিত...

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।

বিস্তারিত...

যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশের দাবিতে এই বিক্ষোভ শুরু করেছেন তারা।

বিস্তারিত...

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বড় ধরনের দরপতনের পর সম্প্রতি কিছুটা ঘুরে দাঁড়ালেও সেই পুনরুদ্ধার স্থায়ী হয়নি। মাত্র দুই দিনের ব্যবধানে ফের বড় ধরনের পতন দেখা গেছে মূল্যবান এই ধাতুর দামে।

বিস্তারিত...

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প

ভারতের সিকিম গত রাতে সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩ বার ভূমিকম্পে কেঁপেছে। বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, রাত দেড়টা নাগাদ (ভারতীয় সময়) সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪