ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া এবং ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো মামুনুল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন অঞ্চলের ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভিড় বেড়ে যায়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সী ভোটারের উপস্থিতিতে অধিকাংশ কেন্দ্রে ছিল উৎসবের আমেজ। অনেকেই পরিবার-পরিজন বা প্রতিবেশীদের সঙ্গে ভোট দিতে আসেন।
ইসি সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের মধ্যে প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন। এদের মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। ইতোমধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ভোট জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে আবরার ফাহাদকে স্মরণ করেন ফারুকী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করতে বলেছে বাংলাদেশ জামায়াত ইসলাম।
সমন্বয় সেলের তথ্য বলছে, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে ১৪টি স্থানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সারাদেশে ১৩৫ জায়গায় বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এছাড়া দেশের ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় তিনি তার ভোট প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি সারা দেশের ভোটের চিত্র মনিটর করেন।
বান্দরবান (৩০০ নং আসন) এলাকায় বৃহস্পতিবার ভোট উৎসবের পরিবেশে চলছে। বিভিন্ন ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।