| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে তেল বিতরণকালে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীকে মারধর

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 410 বার পঠিত
পঞ্চগড়ে তেল বিতরণকালে ইউএনও’র ওপর হামলা, দেহরক্ষীকে মারধর

বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা বডিগার্ডকে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।

শনিবার উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে তেল নেওয়াকে কেন্দ্র করে আগে থেকেই ভিড় ও উত্তেজনা বিরাজ করছিলো। আগে-পরে তেল নেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা ধীরে ধীরে বিশৃঙ্খলায় রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত লোকজনকে শান্ত থাকার আহবান জানান এবং সুশৃঙ্খলভাবে তেল নেওয়ার জন্য নির্দেশ দেন। তবে তার এই প্রচেষ্টার মধ্যে একদল উত্তেজিত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে তারা ইউএনও’র ওপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় ইউএনও’র সঙ্গে থাকা বডিগার্ডকে মারধর করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত সরকারি অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত বডিগার্ডকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪