| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা শুরু

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 188 বার পঠিত
নাটোরে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা শুরু

নাটোর প্রতিনিধি: “উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। রোববার (দুপুর ১২টা) নাটোর দিঘাপতিয়া এমকে কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস আসমা শাহীন।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনানসহ অনেকে।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রম জোরদারের মাধ্যমে দেশকে একটি জ্ঞানভিত্তিক ও বুদ্ধিদীপ্ত জাতিতে রূপান্তর করা সম্ভব হবে।

মেলায় নাটোরের সাতটি উপজেলা থেকে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক সেমিনার, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলা আগামীকাল শেষ হবে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪